ক্ষমতার জোরে ইজলা ট্রুনো দ্বীপের ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনী।
গণতান্ত্রিক দলটির সঙ্গে আবার সখ্য রয়েছে মার্কিন সরকারের। গণতান্ত্রিক
দলকে হারানো ক্ষমতা ফিরিয়ে দিতে ইজলা ট্রুনো দ্বীপে পাঠানো হয়েছে মার্কিন
সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দলকে। এ দলের একজন ‘স্নাইপার’ হয়ে আপনাকে গেইমটি
খেলতে হবে। আপনার চরিত্রের নাম হবে ‘রেজর ৬’। দ্বীপের শান্তি ফিরিয়ে আনাই
আপনার মূল দায়িত্ব।
‘স্নাইপার: গোস্ট ওয়ারিয়র’ গেইমের শুরুতেই দলসহ আপনাকে নামিয়ে দেওয়া হবে দ্বীপের গভীর জঙ্গলে। এখানে আপনার কাজ দলকে নির্বিঘ্নে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া। এ কাজে আপনার প্রধান অস্ত্র স্নাইপার যুক্ত রাইফেল। এই স্নাইপার রাইফেলের গুলি অনেক দূর থেকে শত্রুকে ঘায়েল করতে পারবে।
স্নাইপার রাইফেলের গুলিতে লক্ষ্যভেদ করতে চাইলে বেশ কিছু বিষয় মাথায়
রাখতে হবে। যেমন ‘বাতাস কোন দিকে বইছে’, ‘লক্ষ্যবস্তুর দূরত্ব কতটুকু’
ইত্যাদি। শত্রুর মাথায় গুলি লাগাতে পারলে ‘বুলেটক্যাম সিস্টেম’-এ দেখা
যাবে, গুলি স্লো মোশনে শত্রুর গায়ে আঘাত করছে। এ বুলেটক্যাম আপনার ভালোই
লাগবে।
গেইমের মূলমন্ত্র হচ্ছে ‘হিট অ্যান্ড রান’, অর্থাৎ আঘাত করে দ্রুত
পালিয়ে যাওয়া। এতে শত্রুরা আপনার টিকিটিও ছুঁতে পারবে না। পালানোর ক্ষেত্রে
দ্বীপের ঘন ঝোপঝাড় বেশ কাজে আসবে। এর মধ্যে লুকিয়ে থেকে সহজেই শত্রুর চোখে
ধুলো দেওয়া যাবে।
যাঁরা সময় নিয়ে পরিকল্পনা করে অ্যাকশন গেইম খেলতে পছন্দ করেন তাঁদের
কাছে ‘স্নাইপার: গোস্ট ওয়ারিয়র’ নিঃসন্দেহে ভালো লাগবে। পিসি ছাড়াও গেইমটি
এ্রক্সবক্স ৩৬০ কনসোলেও খেলা যাবে।
খেলতে কম্পিউটারে যা যা লাগবেঃ
অপারেটিং সিস্টেম : উইন্ডোজ ভিসতা/এক্সপি
প্রসেসর: ৩.২ গিগাহার্জ
মেমোরি : ১ গিগাবাইট (এক্সপি)/২ গিগাবাইট (ভিসতা)
হার্ড ড্রাইভে খালি জায়গা : ৬ গিগাবাইট
ভিডিও মেমোরি : ২৫৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০

Post a Comment