কয়েক বছর ধরে রিয়েল টাইম স্ট্র্যাটেজি গেইমগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে
বন্দি হয়ে আছে। লড়াই করতে হচ্ছে খুব ছোট স্কেলে। ফলে স্ট্র্যাটেজি গেইমে
‘স্ট্র্যাটেজি’ বিষয়টিই থেকে যাচ্ছে বিবেচনার বাইরে। এ অভাবগুলোই পূরণ করতে
বাজারে এসেছে রিয়াল টাইম স্ট্র্যাটেজি গেইম সুপ্রিম কমান্ডার। গেইমের
পটভূমি সুদূর ভবিষতের কোনো এক সময়। সারা বিশ্ব তিনটি পক্ষে বিভক্ত হয়ে একে
অন্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এরা প্রত্যেকেই লড়াই করছে নিজেদের আদর্শ
প্রতিষ্ঠা করতে।
গেইমের সিঙ্গেল প্লেয়ার মোডে আপনি প্রতিটি পক্ষের হয়ে যুদ্ধ করার সুযোগ পাবেন। ফলে প্রতিটি পক্ষের লক্ষ্য ও আদর্শের সঙ্গে পরিচিত হতে পারবেন। গেইমে প্রতিটি বাহিনীর নিজস্ব কিছু পরীক্ষামূলক ইউনিট আছে। এ ইউনিটগুলোই গেইমের সবচেয়ে বিপজ্জনক দিক।
কারণ তারা যেকোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তবে এ গেইমের মূল বৈশিষ্ট্য বলা যায় এর বিশাল ম্যাপ। সর্বোচ্চ ৮১*৮১ কিলোমিটার থেকে ৫*৫ কিলোমিটার ম্যাপে খেলতে পারবেন আপনি। গেইমে যত ভালো অবস্থানেই থাকুন না কেন, কোনো মুহূর্তের ভুল সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে। যেকোনো সময় আপনি পরিণত হতে পারেন শত্রুপক্ষের অপ্রত্যাশিত আক্রমণের লক্ষ্যবস্তুতে। কাজেই এ ব্যাপারগুলো নিয়ে সাবধান থাকা আবশ্যক।
গেইমের গ্রাফিকস অসাধারণ! ডেভেলপাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, যেন আপনি সত্যিকারের যুদ্ধের স্বাদ ও ভয়াবহতা উপলব্ধি করতে পারেন। পাশাপাশি সাউন্ড ইফেক্টও দুর্দান্ত। সব দিক বিবেচনা করে বলা যায়, সুপ্রিম কমান্ডার গেল বছরের সেরা স্ট্র্যাটেজি গেইম।
বিশাল পরিসরে কাজ করার সুযোগ রয়েছে এ গেমে। গ্রাফিকস অনেক বেশি উন্নতমানের হওয়ায় সিস্টেম ধীর হয়ে যেতে পারে। গেম আটেকে আটকে চলতে পারে। তবে বেশি শক্তিশালী যন্ত্রাদি থাকলে সমস্যা নাই।
গেম খেলতে যা যা লাগবেঃ
সর্বনিম্ন ১.৮ গিগাহার্জ প্রসেসর অথবা বেশি।
১ গিগাবাইট র্যাম। ২ গিগা হলে ভাল।
গ্রাফিকস কার্ড ২৫৬ মেগাবাইট থ্রিডি শেডার মডেল ৩ যুক্ত অথবা বেশি।
হার্ডিস্কে ১০ গিগাবাইট খালি জায়গা।

Post a Comment